আসন্ন টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে পূর্ব আদালতপাড়া কর্তৃক আয়োজিত ১৩ ১৪ ১৫ এর মহিলা কাউন্সিলর প্রার্থী নীলা আক্তার এর জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১ জানুয়ারী) সন্ধ্যায় পূর্ব আদালত পাড়া প্রার্থী নীলা আক্তারের নিজ বাসায় এ আলোচনা সভার আয়োজন করা হয়। পূর্বআদালত পাড়া জামে মসজিদ কমিটির সভাপতি কামাল মন্ডলের সভাপতিত্বে নির্বাচনী আলোচনা সভায় বক্তব্য রাখেন, ১৪ নং ওয়ার্ড সমাজ কমিটির সহ-সভাপতি আবুল হাশেম, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কামরুল হাসান মামুন, ১৪ নং আদালত পাড়া সমাজ কমিটির সদস্য আবু সাঈদসহ স্থানীয় নেতৃবৃন্দ। নির্বাচনী আলোচনা সভায় কাউন্সিলর প্রার্থী নীলা আক্তার তার বক্তব্যে বলেন ১৩ ১৪ ১৫ নং ওয়ার্ডটি অত্যন্ত অবহেলিত এবং অনুন্নত রয়ে গেছে। তিনি ওয়ার্ডের বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, তিনি নির্বাচিত হতে পারলে ওয়ার্ডটিকে একটি আধুনিক ও উন্নতসহ পৌরসভা কর্তৃক সকল সুযোগ সুবিধাসমূহ ওয়ার্ডবাসীর মাঝে সুষম বণ্টনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরে নির্বাচনী প্রচারণা শেষে এক সংগীত সন্ধ্যার অনুষ্ঠিত হয়।